ঢাকাSaturday , 28 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নবাবগঞ্জে নীলফড়িং

Link Copied!

Afriবিনোদন ডেস্ক : শীতের সকাল। ঘন কুয়াশার ফাঁকে উঁকি দিচ্ছে সোনালি রোদ। তার সঙ্গে বইছে উত্তাল হাওয়া। আর এমন সকালে নবাবগঞ্জে নীলফড়িংয়ের পদচারণ। সেখানে নীলফড়িংয়ের দল নেচে-গেয়ে বেড়াচ্ছে। আরো কিছুদিন তাদেরকে নবাবগঞ্জে দেখা যাবে। বলছি, ইদ্রিস হায়দার পরিচালিত ‘নীলফড়িং’ শিরোনামের সিনেমার শুটিংয়ের কথা।
গত রোববার সকালে এ সিনেমার ‘উতাল হাওয়া’ শিরোনামের গানের শুটিং হয়েছে বলে জানান সিনেমাটির নির্মাতা। নোমান ফিল্মসের প্রযোজনায় ‘নীলফড়িং’সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক শিপন ও চিত্রনায়িকা সেলিনা আফ্রি। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চম্পা, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, সাইফ চন্দন প্রমুখ।
সুদিপ কুমার দিপের লেখা ‘উতাল হাওয়া’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান। সুর করেছেন ইমন সাহা। বিরহ ঘরানার এ গানে ঠোঁট মেলাচ্ছেন শিপন মিত্র।
এ প্রসঙ্গে আফ্রি বলেন, ‘নীলফড়িং’ শিরোনামের সিনেমার গল্প দারুণ। আজ থেকে নবাবগঞ্জে এ সিনেমার একটি স্যাড গানের শুটিং করছি। এছাড়া এখানে কিছু দৃশ্যেরও শুটিং করব। সিনেমার কাজ চমৎকার হচ্ছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
আফ্রি মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এরপর নাঈম তালুকদারের ‘অন্যপথ’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। যৌথ প্রযোজনার এই সিনেমায় তার বিপরীতে চুক্তিবদ্ধ হন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। সিনেমাটি এখনো নির্মাণাধীন।
এরপরই আফ্রির দ্বিতীয় সিনেমা ‘স্বপ্ন যে তুই’ কাজ শুরু করে দেন। দুই বছর আগে এ সিনেমাটি মুক্তি পায়। মনিরুল ইসলাম সোহেলের পরিচালনায় এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ইমন।
এদিকে ‘দেশা : দ্য লিডার’ খ্যাত চিত্রনায়ক শিপন মিত্র সৈকত নাসির পরিচালিত ‘দেশা : দ্য লিডার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। এতে তার বিপরীতে চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনয় করেন। এর পর ‘বিগ ব্রাদার’, ‘ইউটার্ন’শিরোনামের দুটি সিনেমা মুক্তি পায়।