ঢাকাSaturday , 28 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২২ বছর পর একই মঞ্চে সুস্মিতা

Link Copied!

Susmitaবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জয়ী হন তিনি। তারপর কেটে গেছে দীর্ঘ ২২ বছর।
এই দীর্ঘ বিরতির পর এবার একই মঞ্চে হাজির হতে যাচ্ছেন সুস্মিতা। তবে এবার প্রতিযোগী হিসেবে নন, বিচারকের আসন অলংকৃত করবেন তিনি। সুস্মিতা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানান।
এ সময় তিনি একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘আমি খুবই অ্যাকসাইটেড। দীর্ঘ ২২ বছর পর নিজের ঘরে ফেরার জন্য উন্মুখ হয়ে আছি। ১৯৯৪ সালে ফিলিপাইনের ম্যানিলায় বসেছিল সেই আসর, যেখানে আমি জয়ী হয়েছিলাম। জীবন একটি পূর্ণ বৃত্ত। এবার সেই আসরেই ফিরে যাচ্ছি, তবে বিচারক হিসেবে।’
আগামী ৩০ জানুয়ারি ফিলিপাইনের ম্যানিলায় বসতে যাচ্ছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৬৫তম আসর। আর এ আসরে বিচারকের চেয়ারে দেখা যাবে তাকে। এবার ভারতের প্রতিনিধিত্ব করছেন রশ্মিতা হারমূর্তি।