ঢাকাWednesday , 25 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সানির চোখে যেমন সালমান-শাহরুখ

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান ও শাহরুখ খান। আর তারা দুজন একসঙ্গে হলে দর্শকের মধ্যে তৈরি হয় বাড়তি উন্মাদনা। ২০১৫ সালে সালমান খান সঞ্চালিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এ হাজির হয়েছিলেন শাহরুখ। সেইবার ওই সপ্তাহে সবচেয়ে বেশি দেখা টিভি শো হয়েছিল এটি।
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা রইস। সিনেমার প্রচারে আবারো ‘বিগ বস’-এ হাজির হয়েছিলেন শাহরুখ। রইস সিনেমায় ‘লায়লা ম্যায় লায়লা’ শিরোনামের একটি আইটেম গানে দেখা যাবে সানি লিওনকে কিং খানের সঙ্গে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনিও। এছাড়া ‘বিগ বস’ অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে সানির পথচলা শুরু। তাই সালমানের সঙ্গেও তার কাজ করার সুযোগ হয়েছে।
বলিউডের দুই খান সালমান ও শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বলতে গিয়ে সানি লিওন জানান, সালমান অনেক ভালো এবং মজার মানুষ। অন্যদিকে শাহরুখ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, শাহরুখ অনেক নম্র, দয়ালু এবং উদার মনের মানুষ।