ঢাকাWednesday , 25 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিএসএলে তামিমের পরিবর্তে সামিত পাটেল

Link Copied!

Tasmimস্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকার কারণে পাকিস্তান সুপার লিগের শুরু থেকে থাকতে পারবেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
টুর্নামেন্টের মাঝপথে পেশওয়ার জালমির হয়ে খেলে আবারও দেশে ফিরতে হবে তামিমকে। শেষ দিকে তামিমের পরিবর্তে পেশওয়ার জালমির হয়ে খেলবেন ইংল্যান্ডের অলরাউন্ডার সামিত পাটেল। বুধবার দুপুরে পিএসএল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ৯ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরের পর্দা উঠবে। সেদিন থেকেই ভারতে বাংলাদেশের টেস্ট শুরু হবে। টেস্ট ম্যাচ শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। ঐতিহাসিক টেস্ট খেলার পর জালমি শিবিরে যোগ দিবেন তামিম। প্লে-অফের আগে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তামিম। ২৫ ফেব্রুয়ারি শেষ ম্যাচ খেলার পর দেশে ফিরে আসার কথা তামিমের। দেশে ফিরেই শ্রীলঙ্কা সফরের ক্যাম্পে যোগ দিবেন তামিম।
প্লে-অফ নিশ্চিত করতে পারলে সামিত পাটেল পেশওয়ার শিবিরে যোগ দিবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি পিএসএলের প্লে-অফের খেলা শুরু হবে। পেশওয়ারের হয়ে ১৭ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবেন তামিম। পরের চারটি ম্যাচগুলো হল১৮, ১৯, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।
আগামী ৭ মার্চ শ্রীলঙ্কায় বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ম্যাচ। দেশে ক্যাম্প করে ২ মার্চ শ্র্রীলঙ্কায় পৌঁছার কথা রয়েছে বাংলাদেশ দলের।