ঢাকাTuesday , 24 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘এক রাতের জন্য’ চুক্তিবদ্ধ আলভিরা ইমু

Link Copied!

albira-EMOবিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের নবাগত চিত্রনায়িকা আলভিরা ইমু। চলচ্চিত্রকে ঘিরেই তার সকল ভাবনা। সেই লক্ষেই গত এক বছর ধরে নাচ, ফাইট ও অভিনয় শিখে আসছেন। অবশেষে ‘এক রাতের জন্য’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি।
যুগল নির্মাতা অপূর্ব-রানার ‘এক রাতের জন্য’ সিনেমায় গত বুধবার চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান আলভিরা ইমু।
তবে এ সিনেমায় তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন এ সিনেমার নির্মাতা অপূর্ব।
এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘অনেক দিন আগে থেকেই সিনেমাটি নিয়ে কাজ করে যাচ্ছি। গতকাল এর নায়িকা হিসেবে আলভিরা ইমুকে চুক্তিবদ্ধ করিয়েছি। আগামী মার্চ মাসে এ সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা করেছি।’
সিনেমা প্রসঙ্গে আলভিরা ইমু বলেন, ‘এখন শুধু চলচ্চিত্র নিয়েই ভাবছি। গত এক বছর ধরে অভিনয়, ফাইট ও নাচ শিখছি। গতকাল অপূর্ব-রানা ভাইয়ের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমার গল্প দারুণ। আশা করছি, দর্শক এ সিনেমার মাধ্যমে আমাকে ভালোভাবে গ্রহণ করবেন।’