ঢাকাThursday , 19 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

Link Copied!

arrestনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মধ্যবাড্ডার আদর্শনগরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ফজল শেখ (৫০)। তার স্ত্রী চন্দ্রবাহার বেগমকে বৃহস্পতিবার সকালে বাড্ডা থানা পুলিশ আটক করেছে। তাকে মাথায় আঘাত করে ও লিঙ্গ কেটে হত্যা করা হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুল জলিল ‍জানান, চন্দ্রবাহার নিহত ফজল শেখের প্রথম স্ত্রী। চন্দ্রবাহারকে বিয়ের পর ফজল শেখ আরো দুইবার বিয়ে করেছেন। পারিবারিক কলহের জের ধরে তিনি তার স্বামীর মাথায় আঘাত করেন ও পরে লিঙ্গ কেটে হত্যা করেন বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় চন্দ্রবাহারকে আটক করা হয়েছে।
ওসি জানান, সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে গিয়ে ফজল শেখকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।