
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাটে আগুন লেগে শতাধিক ভিটি (দোকান) পুড়ে গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে কোটি টাকার কাপড় পুড়ে গেছে বলে দোকান মালিকরা দাবি করেছেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মাস্টার মো. কফিল উদ্দিন জানান, সকাল ৯টার দিকে করটিয়া বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে শতাধিক দোকান পুড়ে গেছে।

