ঢাকাThursday , 5 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

Accidentমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার রাজনগর উপজেলার মশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন এশাই মিয়া (৫৫) ও ছালিক মিয়া (৪৫)। আহতরা হলেন মুহিত মিয়া (৩৩), তয়ুব আলী (৪৪), জসিম আলী (৩৫) ও পুতুল মিয়া (৩৭)। তাদের বাড়ি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মেলাগর এলাকায়। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হামিদ বলেন, সকালে একটি অটোরিকশায় মাটি কাটার কাজে তারা মুন্সীবাজার এলাকায় যাচ্ছিল। পথে মশুরিয়া এলাকায় পৌঁছালে একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত ও চারজন আহত হন।