ঢাকাMonday , 2 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গজারি বন থেকে হাড় ও খুলি উদ্ধার

Link Copied!

gazipurগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় গজারি বন থেকে মানব শরীরে হাড় ও মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের ভূলেশ্বর এলাকার গজারি বন থেকে এই খুলি ও হাড় উদ্ধার করা হয়।
কাপাসিয়া থানার এসআই মো. দুলাল মিয়া জানান, ভূলেশ্বর এলাকার গজারি বনে খুলি ও হাড় দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সকাল ৯টার দিকে বন থেকে মাথার খুলি, বুকের ও পায়েরসহ শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করা হয়। এ সময় গাছে ঝুলানো অবস্থায় একটি টর্চলাইট, পুরাতন ও নষ্ট হয়ে যাওয়া একটি লুঙ্গি ও একটি গেঞ্জি উদ্ধার করা হয়েছে।
এদিকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী গ্রাম টানচৌড়াপাড়ার আকরাম হোসেন জানান, তার ভাই গরু ব্যবসায়ী মো. রশিদ (৪০) গত বছরের কোরবানীর ঈদের দুদিন আগে গরু নিয়ে হাটে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। উদ্ধার হওয়া লুঙ্গি, গেঞ্জি ও টর্চলাইট দেখে তার ধারণা উদ্ধার হওয়া হাড় ও খুলি তার ভাই রশিদের লাশের।
এ প্রসঙ্গে এসআই মো. দুলাল মিয়া জানান, রশিদের পরিবার এ খুলি হাড় রশিদের লাশের বলে দাবি করছে। কিন্তু পুরাতন ও নষ্ট হয়ে যাওয়া লুঙ্গি, গেঞ্জি দেখে এটাই যে রশিদের লাশের খুলি, হাড় তা সনাক্ত করা যাচ্ছে না। ডিএনএ স্টেস্টের আগে বলা যাচ্ছে না এ গুলো কার লাশের।