ঢাকাMonday , 2 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Link Copied!

bondukরংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাহাত (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার ভেলুয়ার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। রাহাত মিঠাপুকুর উপজেলার বুজরুক সন্তোষপুর গ্রামের শহিদুল্ল্যাহর ছেলে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, রোববার রাতে রাহাতকে গ্রেপ্তার করা হয়। ভোরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। উপজেলার ভেলুয়ার ব্রিজ এলাকায় পৌঁছালে রাহাতের সহযোগিরা পুলিশকে লক্ষ্য গুলি করে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত রাহাত নিহত হন।
তিনি আরো বলেন, রাহাতের বিরুদ্ধে পুলিশ সদস্য আব্দুর রহিম হত্যাসহ একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।