ঢাকাFriday , 14 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এইচটি ইমামকে সতর্ক হয়ে কথা বলার পরামর্শ

Link Copied!

HTImam-suranjitনিজস্ব প্রতিবেদক : ‘প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামকে সতর্ক হয়ে কথা বলার’ পরামর্শ দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমাদের একজন উপদেষ্টা পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে কথা বলেছেন। কিন্তু পাবলিক সার্ভিস কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। এতে সকলেরই পরীক্ষা দেয়ার সমান সুযোগ আছে। এটা নিয়ে কথা বলতে গেলে একটু সতর্ক হতে হবে আমাদের।’
গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে ছাত্রলীগের জেলহত্যা দিবসের আলোচনায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে এইচ টি ইমাম বলেন, ‘লিখিত পরীক্ষা ভালো কর, এরপর ভাইভাতে আমরা দেখব। প্রয়োজনে আমি ক্লাস নেব।’ এসময় ছাত্রলীগ থেকে পুলিশ বাহিনীতে যোগ দেয়া কর্মকর্তারা ৫ জানুয়ারির নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেন তিনি।
ওই বক্তব্যের জবাবে সুরঞ্জিত বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের বিজয় কোনো বাহিনীর ক্রেডিট নয়। এটা মানুষের ক্রেডিট। জনসমর্থনের ওপর ভিত্তি করে সরকার ক্ষমতায়। আমরা গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করি বলে আমাদের এ অবস্থা। পুলিশ বাহিনীকে বিভাজন করা যাবে না। পুলিশ রাষ্ট্রের, সকলের।’
যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। সকল দেশের রাষ্ট্রদূতদের বুঝাতে হবে এরা সাধারণ খুনী বা অপারাধী নয়, মানবতাবিরোধী অপরাধী। এদেরকে আপনাদের দেশে রাখতে পারেন না।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘খালেদা যেভাবে আগাইতেছে, উনার আন্দোলনে নামার চেয়ে মানসিক চিকিৎসার প্রয়োজন বেশি। যতই দিন যাচ্ছে বিএনপির হতাশা বাড়ছে। সরকারে জনসমর্থন বাড়ছে।’
সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, সংগঠনের সদস্য সচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।