ঢাকাFriday , 2 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে আইসিটি মোবাইল ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Link Copied!

ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সাথে প্রশিক্ষণার্থীরা

ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সাথে প্রশিক্ষণার্থীরা

ফেনী (সোনাগাজী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) আইসিটি মোবাইল ভ্যানে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ ৭টি মোবাইল ভ্যানে উপজেলা পর্যায়ে যুব ও যুব নারীদের কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মো. আলী হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বিদর্শী চাকমা, কৃষি অফিসার সফিকুর রহমান। কোর্সের প্রশিক্ষক জবিউল পারভেজ দিলদার ও সহকারী প্রশিক্ষক আলমগীরও এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন উপজেলায় আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ মোবাইল ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ জন এইচএসসি পাশ যুবক ও ২০ জন এসএসসি পাশ যুব মহিলা মোট ৪০ জন যুব/যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।