ঢাকাWednesday , 30 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে আইসিটি মোবাইল ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

Link Copied!

প্রশিক্ষণপ্রাপ্ত এক যুবনারীর হাতে সনদপত্র তুলে দিচ্ছেন প্রধান অতিথি জুয়েল আরেং এমপি

প্রশিক্ষণপ্রাপ্ত এক যুবনারীর হাতে সনদপত্র তুলে দিচ্ছেন প্রধান অতিথি জুয়েল আরেং এমপি

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আইসিটি মোবাইল ভ্যানে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ বুধবার (৩০ নভেম্বর) প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন যুব ও ২০ জন যুব নারীর মধ্যে সনদপত্র বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলালুজ্জামান সরকারের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কবিরুল ইসলাম বেগ এবং সাধারণ সম্পাদক মো. খোরশীদ আলম ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাব উদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গেলাম মোস্তফা এবং কোর্সের প্রশিক্ষক আহমদ রেজা কোরাইশী।
উল্লেখ্য, ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’ এই শ্লোগান ধারণ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা আধুনিক তথ্য-প্রযুক্তি সজ্জিত মোবাইল ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন উপজেলায় একটি করে মোবাইল ভ্যান মাসব্যাপী অবস্থান করে এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ জন এইচএসসি পাশ যুবক ও ২০ জন এসএসসি পাশ যুব মহিলা মোট ৪০ জন যুব/যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমে দেশের বিভিন্ন উপজেলার যুব ও যুবনারীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে জানা গেছে।