প্রশিক্ষণার্থীদের সাথে প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে কথা বলছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক
নিজস্ব প্রতিনিধি : রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের বেকার যুব ও যুব নারীরা মোবাইল ভ্যানে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলতে পারেন। তিনি গত ২৭ নভেম্বর বাগমারা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ’ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় ১ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন।
মো. এনামুল হক বলেন, গ্রামীণ জনপদের বেকার যুব ও যুব নারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ায় বিরাট অবদান রাখতে পারবেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা প্রযুক্তি খাতে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে গরীব শিক্ষিত ও বেকার গ্রামীণ যুবদের কর্মসংস্থানের উপযোগিতা বৃদ্ধির মাধ্যমে তাদের আর্থ সামাজিক উন্নয়নের সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি সুবিধাবঞ্চিত বেকার যুব ও যুব মহিলাদের দোড় গড়ায় এই প্রশিক্ষণ কার্যক্রম পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ সময় প্রশিক্ষণার্থীসহ কোর্সের প্রশিক্ষক মো. রেমন ইবনে ইসলাম উপস্থিত ছিলেন।

