ঢাকাWednesday , 2 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় যুব দিবসে রাজধানীতে আইসিটি ট্রেনিং ভ্যানের র‌্যালি

Link Copied!

জাতীয় যুব দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আইসিটি ট্রেনিং ভ্যানের দু’টি র‌্যালি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে

জাতীয় যুব দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আইসিটি ট্রেনিং ভ্যানের দু’টি র‌্যালি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় যুব দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে গত ১ নভেম্বর যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব (টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ) প্রকল্পের আইসিটি ট্রেনিং ভ্যানের দু’টি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি দু’টি এ সময় রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলে জানা গেছে।
এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের মূল অনুষ্ঠান উদ্বোধনের পর আইসিটি ট্রেনিং ভ্যানের র‌্যালি শুরু হয়। দু’টি র‌্যালির প্রতিটিতে ৩টি করে আইসিটি ট্রেনিং ভ্যান অংশ নেয়। একটি র‌্যালি ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে আ. গনি রোড হয়ে হাইকোর্ট, দোয়েল চত্ত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী মোড়, নিউ মার্কেট, কলাবাগান, মানিক মিয়া এভিনিউর পশ্চিম পার্শ্ব থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পর্যন্ত এবং অপর র‌্যালিটি ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে বঙ্গবন্ধু এভিনিউ, রাজউক, দৈনিক বাংলা, শাপলা চত্ত্বর, কাকরাইল, মিন্টু রোড, হোটেল শেরাটন, বাংলা মটর, ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে মিলিত হয়।
জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পরে স্টল পরিদর্শনকালে আইসিটি ট্রেনিং ভ্যানে প্রশিক্ষণের পাশাপাশি হাওড় অঞ্চলে নৌকার মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ গড়তে গ্রামীণ যুবসমাজকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করার লক্ষ্যে এ কার্যক্রমের আওতায় ভ্রাম্যমান প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ মোবাইল ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন উপজেলায় একটি করে মোবাইল ভ্যান অবস্থান করবে এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ জন এইচএসসি পাশ যুবক ও ২০ জন এসএসসি পাশ যুব মহিলা মোট ৪০ জন যুব/যুব মহিলাকে (সিলেট বিভাগে ১২ জন যুবক ও ১২ জন যুব মহিলা) প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ভ্যানে প্রশিক্ষণ প্রদানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের একজন প্রশিক্ষক ও একজন সহকারী প্রশিক্ষক অবস্থান করবেন। প্রতিটি ভ্যান ১০টি ল্যাপটপ, ১টি স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও জেনারেটরসহ আধুনিক তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে।