ঢাকাSaturday , 22 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাওলিকে ছুঁতে চান শাকিব!

Link Copied!

sottaবিনোদন ডেস্ক : ভারতের পশ্চিম বঙ্গের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী পাওলি দাম। ‘মনের মানুষ’ খ্যাত এ অভিনেত্রীর শরীরী আকর্ষণে অনেকেই মুগ্ধ।
এই অভিনেত্রীকে ছুঁয়ে দেখতে চান বাংলাদেশের নাম্বার ওয়ান চিত্রনায়ক শাকিব খান। কক্সবাজার সমুদ্র সৈকতে ‘আমি তোকে ছুঁতে চাই’ শিরোনামের গানের শুটিং করছেন শাকিব-পাওলি। গানে গানে পাওলিকে এ কথা বলেন শাকিব।
হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ শিরোনামের সিনেমায় এ গানটি দেখা যাবে। গতকাল শনিবার থেকে এ গানের শুটিং শুরু হয়েছে। গানটির কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।
এ প্রসঙ্গে হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘কক্সবাজারে এ সিনেমার দুটি গানের শুটিং করব। গতকাল থেকে গানের শুটিং শুরু করেছি। এছাড়া কিছু সিক্যুয়েন্স বাকি রয়েছে। সব ঠিক থাকলে এ লটেই পুরো সিনেমার শুটিং শেষ হবে।’
শাকিব-পাওলি ছাড়াও এতে আরো অভিনয় করছেন নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খানসহ অনেকে।
সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। এ সিনেমায় মোট ৭টি গান থাকছে। এ চলচ্চিত্রের সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। ইতোমধ্যে সিনেমার গানের রেকর্ডিংয়ের কাজও শেষ হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, পান্থ কানাই, মমতাজ, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, কনা, মিলা, পূজা এবং সুমি শবনম।