ঢাকাSaturday , 22 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক সেঞ্চুরিতে ইউনিসের দুই রেকর্ড

Link Copied!

younisস্পোর্টস ডেস্ক : ডেঙ্গুতে ভোগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবাই টেস্টে খেলতে পারেননি ইউনিস খান। সুস্থ হয়ে আবুধাবি টেস্টে ফিরেই সেঞ্চুরি তুলে নিলেন পাকিস্তানি ব্যাটসম্যান।
আবুধাবিতে প্রথম দিনে ইউনিস তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি (১২৭)। আর এই এক সেঞ্চুরিতে তিনি গড়েছেন দুই রেকর্ড।
৩৫ বছর বা তার বেশি বয়সে সবচেয়ে বেশি সেঞ্চুরির (১৩টি) মালিক এখন শুধু ইউনিস।
এতদিন ১২টি সেঞ্চুরি করে ইংল্যান্ডের গ্রাহাম গুচ ও ভারতের শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের পাশে ছিলেন ইউনিস। এবার তিনি রেকর্ডটি একার করে নিলেন।
আরো একটি রেকর্ড গড়েছেন ইউনিস। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি (৪০) সেঞ্চুরি এখন তার। ৩৯টি সেঞ্চুরি করে এতদিন তার সঙ্গী ছিলেন মোহাম্মদ ইউসুফ। তৃতীয় সর্বোচ্চ ৩৫ সেঞ্চুরি ইনজামাম-উল-হকের।
ইউনিসের সেঞ্চুরি আর অধিনায়ক মিসবাহ-উল-হকের অপরাজিত ৯০ রানের সুবাদে আবুধাবি টেস্টের প্রথম দিনে পাকিস্তান ৪ উইকেটে তুলেছে ৩০৪ রান।