ঢাকাSaturday , 22 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০২১ পর্যন্ত বার্সেলোনায় নেইমার

Link Copied!

naymarস্পোর্টস ডেস্ক : নেইমারের সঙ্গে নতুন চুক্তির খবরটি গত সোমবারই দিয়েছিল বার্সেলোনা। জানিয়েছিল, শুক্রবার নতুন চুক্তিতে সই করবেন ব্রাজিলিয়ান তারকা। কাল সেই আনুষ্ঠানিকতাই সারল দুই পক্ষ। বার্সেলোনা নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিত নেইমারের সঙ্গে নতুন চুক্তি চূড়ান্ত হওয়ার খবর দিয়েছে।
নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ন্যু ক্যাম্পের ক্লাবটিতে থাকবেন ব্রাজিলিয়ান তারকা।
চুক্তি সইয়ের পর নেইমার বার্সা টিভিকে বলেছেন, ‘ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করে আমি সত্যিই খুব খুশি। আমি সত্যিই এখানে বাড়ির মতো অনুভব করি।’
নেইমারের বাইআউট ক্লজ এখন ২০০ মিলিয়ন ইউরো। যেটি আগামী জুনে বেড়ে হবে ২২২ মিলিয়ন ইউরো এবং এক বছর পর ২৫০ মিলিয়ন ইউরো।
২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত ক্লাবটির হয়ে ১৫০ ম্যাচে ৯১টি গোল করেছেন নেইমার। এ সময়ে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লিগসহ মোট ৯টি ট্রফি।