ঢাকাSaturday , 22 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এলইডি বনাম ওএলইডি টেলিভিশন

Link Copied!

lg-tvপ্রযুক্তি ডেস্ক : এক সময় টিভি কেনা হতো ব্র্যান্ড দেখে। সনি নাকি ফিলিপস নাকি প্যানাসনিক? বাংলাদেশে এইসব ব্র্যান্ডের টিভি এক সময় রাজত্ব করেছে। তখন পাওয়া যেত, শুধু সিআরটি টিভি। মানে পেছনে ঢাউস আকৃতির একটি বক্স থাকা বাঞ্ছনীয় ছিল।
যত দামি টিভি ওজনও তার তত বেশি হতো। আর সেইসব ওজনদার টিভি রাখার জন্যে কেনা হতো মজবুত ট্রলি। কেউ কেউ সেগুন বা অন্যকোনো কাঠ দিয়ে নিজের মতো করে বানিয়ে নিতেন সেই ভারী টিভি রাখার ট্রলি। ইদানিং টিভির প্রতি আমাদের আগ্রহ কিছুটা কমেছে। কারণ, স্মার্টফোন থাকতে টিভি দেখার সময় কই?
তাই ডিসপ্লে নিয়ে যদি আলোচনাই হয় তবে সেটা মোবাইলের ডিসপ্লে নিয়েই হয়ে থাকে। তারপরেও কিছু মানুষ আছেন যারা এখনো টিভির প্রতি দুর্বলতা হারাননি। তারাই খোঁজখবর রাখেন টিভির জগতের উৎকর্ষতার। সিআরটি টিভি বা প্রচলিত টিভির ধারণা বদলে দিতে এসেছিল এলসিডি টিভি। এলসিডি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে টিভি আসতে না আসতেই আমাদের ড্রইং রুমের চেহারা পাল্টে গেল। উঠে যেতে বসেছে সেই দামী দামী ট্রলি। এখন ট্রলির বদলে মানুষের নজর পড়েছে দেয়ালে। দেয়ালের রঙ বা সাইজ অনুযায়ী কেনা হচ্ছে টিভি।
টিভি এখন আর বসিয়ে রাখার জিনিস নয় বরং ঝুলিয়ে রাখার আসবাব! এভাবেই টিভি জগতের বিবর্তন ঘটছে। কিন্তু এলসিডি ডিসপ্লের পর এর বিবর্তন যেন আলোর গতিতে হচ্ছে। এলসিডির পর আসলো এলইডি (লাইট ইমিটিং ডায়োড) টিভি। যা টিভি দেখার ধারণা বদলে দিল। এলসিডি টিভি কৌণিক ভাবে দেখতে অসুবিধা হতো। এই সমস্যার সমাধান আনে এলইডি। এলইডি ডিসপ্লে আগের অনেক সমস্যার সমাধান করে মোটামুটি তার অবস্থান ধরে রেখেছিল।
এরপর ফোরকে টিভি জানান দিল তোমার দিন শেষ! ফোরকে’র রেজুলেশন মানুষকে টিভি দেখায় এনে দিল ভিন্ন স্বাদ। কিন্তু তারপরেও কী থেমে আছে? আসলে প্রযুক্তি কখনোই থামবে না। প্রতিনিয়ত তার চেষ্টা নিজেকে ছাড়িয়ে যাওয়ার। তাই ফোরকে নিয়ে আহ্লাদি হতে না হতেই আরো এক নতুন প্রযুক্তি চলে আসলো যা কিনা ফোরকে-কে চ্যালেঞ্জ করেছে আরো উন্নত। এই নতুন প্রযুক্তি দাবি করছে তার রেজুলেশন ইনফিনিটিভ!
সাধারণত রেজুলেশনের ওপর নির্ভর করে টিভি বা মোবাইলে চালানো ভিডিওর মান বা কোয়ালিটি। তাই ওএলইডি বা অর্গানিক লাইট ইমিটিং ডায়োড ডিসপ্লে এখন সর্বশেষ প্রযুক্তির ডিসপ্লে। এর রেজুলেশন অনেক অনেক ভালো। আর ওএলইডির সঙ্গে অর্গানিক যুক্ত করেছে কার্বন। এই টিভির ডিসপ্লে তৈরিতে কার্বন ব্যবহার করা হয়েছে।
সাধারণত এলসিডি বা এলইডির রেজুলেশন নির্ভর করে মনিটরের সবচেয়ে উজ্জ্বল আলোর সঙ্গে ডার্ক বা অন্ধকারের রেশিও বা অনুপাত। এই অনুপাতই হচ্ছে রেজুলেশনের একক। ফোরকে হচ্ছে সেই উজ্জ্বল আলো আর অন্ধকারের অনুপাত। এলসিডিতে এটা করা হতো জোনের মাধ্যমে। এলসিডি ডিসপ্লের ভেতর অনেকগুলো ব্ল্যাক বা ডার্ক জোন থাকে। যেটা উজ্জ্বল আলোকে অন্ধকারে রূপান্তর করে করা হতো।
এটা অনেকটা এরকম, ধরুন আপনি একটা মোমের আলোর সামনে একটি সানগ্লাস ধরলেন। ফলে আলো কমে অনেকটা ডিম বা আলতো হয়ে যায়। কিন্তু পুরোপুরি কালো বা অন্ধকার হয়না। তাই ডিসপ্লের আপডেট ভার্সন বা ওএলইডিতে এই সমস্যার সমাধান করা হয়েছে চমৎকার ভাবে। এবার আর উজ্জ্বল আলোকে ডিম বা আলতো করে নয় একেবারে অন্ধকার করেই দেখানো হবে ভিডিও। ফলে এর মান আগের যেকোনো ডিসপ্লের চেয়ে বহুগুণ ভালো।
বিখ্যাত টিভি নির্মাতা এলজি’র ভাষায় এর রেজুলেশন ইনফিনিট। এলইডি লাইটে বিভিন্ন আলো সমন্নয় করে অন্যান্য আলো সৃষ্টি করা হয়। তাই এখানে হলুদ আর নীল আলোর এলইডি স্যান্ডউইচ বা একটার ওপর আরেকটাকে এমন ভাবে রাখা হয়েছে যাতে এর দ্বারা অন্যান্য আলোও সৃষ্টি করা যায়। আর কার্বনের ব্যবহারের কারণে এখানে পারফেক্ট ব্ল্যাক বা ঘুটঘুটে অন্ধকার সৃষ্টি করা সম্ভব হয়েছে। যা আগের তুলনায় স্ক্রিনের রেজুলেশন বাড়িয়েছে বহুগুণ।
তাই শুধু মোবাইলের ডিসপ্লে নিয়েই যে বিস্তর গবেষণা হচ্ছে তা নয়। টিভির আকর্ষণ মানুষ এখনো হারায়নি বরং তাতে যোগ হচ্ছে নিত্যনতুন মাত্রা। অর্গানিক লাইট ইমিটিং ডায়োড তারই নিদর্শন। তবে এটা নিশ্চিত একেই সর্বশেষ প্রযুক্তি বলা যাবে না। কারণ প্রযুক্তি প্রতিনিয়ত তার রূপ বদলায়, এখন শুধু অপেক্ষা নতুন রূপ কখন দেখা যাবে!