ঢাকাWednesday , 19 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মসুল ছেড়ে পালিয়েছে ৯ শতাধিক বাসিন্দা

Link Copied!

masulআন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের দখলকৃত ইরাকের মসুল শহর থেকে নয় শতাধিক বাসিন্দা পালিয়ে আসতে সক্ষম হয়েছে। বুধবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
ইরাকি বাহিনী মসুলে আইএসের বিরুদ্ধে অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো শহরটি থেকে একসঙ্গে এতো লোক পালাতে সক্ষম হয়েছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই শহরটিতে ১৫ লাখ লোকের বাস। ধারণা করা হচ্ছে শহরটিতে আইএসের ৫ হাজার যোদ্ধা রয়েছে।
ইউএনএইচসিআরের এক মুখপাত্র জানিয়েছেন, নয় শতাধিক লোক মসুল থেকে পালিয়ে সিরিয়ার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। এদেরকে ইরাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত শরণার্থী শিবিরটি প্রাথমিকভাবে ব্যবহার করা হবে।
বিবিসির এক সাংবাদিক জানিয়েছেন, বিপুল সংখ্যক লোকের একসঙ্গে পালিয়ে আসা মানে হচ্ছে আইএস শহর ছেড়ে পালানো থেকে সবাইকে ঠেকিয়ে রাখতে পারছে না। একই পথ ব্যবহার করে আইএসের কিছু যোদ্ধা পালিয়ে যাওয়ার সম্ভাবনার বিষয়টিও এখানে উঠে আসছে।
প্রসঙ্গত, সোমবার সকালে ইরাকের সেনাবাহিনী ও কুর্দির পেশমারগা বাহিনী মসুল শহর আইএসের দখল মুক্ত করতে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। ইতিমধ্যে ইরাকি বাহিনী দাবি করেছে, তারা অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।