ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে বিশখালি নদীতে ইলিশ ধরার অপরাধে ছয় জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- স্বপন মিয়া (২৬), রিমন মল্লিক (২৫), আজিজুল হক পলাশ (২৭), আরাফাত আলী (২০), জুয়েল হাওলাদার (২২) ও জুলহাস (২৫)। এদের বাড়ি উপজেলার বাদুরতলা গ্রামে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম বলেন, ইলিশ ধরার অভিযোগে রোববার রাতে ছয় জেলেকে আটক করা হয়। সোমবার দুপুরে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

