ঢাকাMonday , 17 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক

Link Copied!

Handcuffগাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নবিজান বেগম (৩৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাটকেপাড়া গ্রাম থেকে নবিজান বেগমের লাশ উদ্ধার করা হয়। এ সময় আবদুর রশিদকে আটক করা হয়। রশিদ পাটকেপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে।
বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল ওয়াহেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।