ঢাকাMonday , 17 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় এক কিশোরের লাশ উদ্ধার

Link Copied!

deadনেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা পৌরসভা এলাকা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম জাকির হোসেন (১৫)। সে পৌরসভার হরগাতী গ্রামের দিনমজুর মঞ্জু মিয়ার ছেলে। সোমবার দুপুরে নেত্রকোনা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা, জাকিরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় রাজুর বাজার খালে মাছ ধরতে গেলে একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ খালের পানিতে ফেলে দেয়।
নিহতের বাবা মঞ্জু মিয়া জানান, জাকির হোসেন আজ সকালে বাড়ি থেকে বের হয়েছে। নেত্রকোনা মডেল থানার এসআই শরিফুল ইসলাম শরিফ জানান, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।