ঢাকাThursday , 13 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘোষণাপত্রের আলোকে নির্বাচনী ইশতেহার

Link Copied!

selimনিজস্ব প্রতিবেদক : দেশকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার দিকনির্দেশনাসহ চূড়ান্ত হতে যাচ্ছে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের ঘোষণাপত্র। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম এ কথা জানান। তিনি বলেন, ঘোষণাপত্রের আলোকে আওয়ামী লীগের আগামী নির্বাচনের ইশতেহার তৈরি করা হবে।
আগামী ২২ থেকে ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে দলের ২০তম জাতীয় সম্মেলন সফল করতে এ কমিটি গঠন করা হয়।
শেখ সেলিম বলেন, অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশে যেন নির্বাচন না হয় ঘোষণাপত্রে সে বিষয়টিও স্পষ্ট থাকবে। সরকার পরিবর্তন বুলেটে নয়, ব্যালটে হবে। সেই বিষয়টিও ঘোষণাপত্রে থাকবে। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচারের কথাটি বরাবরের মত এবারও আমাদের ঘোষণাপত্রে থাকবে। দেশে একজন যুদ্ধাপরাধী থাকা পর্যন্ত তার বিচার হবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করার জন্য ১০টি মেগাপ্রকল্পের ঘোষণা থাকবে। যা বাস্তবায়ন হবে ২০৪০ সালের মধ্যে। এটি বাস্তবায়ন হলে দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হবে।
শেখ সেলিম বলেন, ঘোষণাপত্রে সামাজিক নিরাপত্তার পাশাপাশি সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণে সরকারের গৃহীত পদক্ষপের কথাও উল্লেখ থাকবে। তিনি বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র জয় করেছি। সমুদ্রে যে প্রচুর পরিমাণ ঐশ্বর্য রয়েছে তা ব্যবহারের প্রক্রিয়াও আমাদের ঘোষণাপত্রে থাকবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, কমিটির সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মাহবুব উল আলম হানিফ, দীপু মণি, আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলী, র আ ম উবায়দুল মোক্তাদির, বিপ্লব বড়ুয়া প্রমুখ।