ঢাকাThursday , 13 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ টাকার চাল : লুটপাটতন্ত্রের মহাযজ্ঞ

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর নামে, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে লুটপাটতন্ত্রের মহাযজ্ঞ শুরু করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
দুদু বলেন, ‘মিথ্যা ও ভাঁওতাবাজির প্রতিশ্রুতি দিয়ে চাল বিপণনের এই পদ্ধতি চালু করা হয়েছে, কেবলমাত্র দলীয় নেতা-কমী-সমর্থকদের লাভবান করে নিজেদের মসনদ চিরস্থায়ী করার লক্ষ্যে।’
তিনি বলেন, ‘১০ টাকা কেজি দরে গরিব মানুষকে চাল দেওয়ার নামে সারা দেশে গরীবের চাল লুটপাট শুরু করেছে। যে প্রক্রিয়ায় এই চাল বিপণন হচ্ছে তাকে শুধু লুটপাটই আখ্যা দেওয়া যায়। ডিলার নিয়োগ থেকে শুরু করে চাল বিতরণে তালিকা প্রণয়ন, বিতরণ সবই চরমভাবে দলীয়করণ করা হয়েছে।’
‘গরীব মানুষের মাঝে বিতরণের কথা বলে এখন এই চালের বিপণন কার্ড পাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মী, তাদের দলীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের আত্মীয়স্বজন, নিকটজন এবং তাদের সমর্থক ধনী ও সচ্ছল ব্যক্তিরা। এমনকি সরকারি-বেসরকারি চাকরিজীবীদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে’, বলেন বিএনপির এই নেতা।
ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দিয়ে চাল বিপণনের ডিলার নিয়োগ করা হয়েছে দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘তালিকা প্রণয়নের নামে বিপণন কার্ডও বিক্রির ভাঁওতাবাজিও লক্ষণীয়। কার্ডধারী ব্যক্তিরাও এই চাল ১০ টাকা কেজি দরে ক্রয় করে চড়ামূল্যে চালের পাইকারি বিক্রেতাদের নিকট বিক্রি করে দিচ্ছে। প্রভাবশালী মহল তা কিনে সরকার নির্ধারিত মূল্যে সরকারি গোডাউনে বিক্রি করার জন্য মজুদ করছে।’
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম প্রমুখ ছিলেন।