ঢাকাThursday , 13 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরীবাগ থেকে বিএনপি নেতাকে আটক

Link Copied!

Arestনিজস্ব প্রতি‌বেদক : রাজধানীর প‌রীবাগের বাসা থেকে বিএনপি নেতা শামীম পার‌ভেজ‌কে আটক ক‌রে‌ছে মিরপুর থানা পুলিশ। শামীম পার‌ভেজ ১১ নম্বর ওয়‌ার্ডের প্রাক্তন ক‌মিশনার। এ ছাড়া রাজধানীর মিরপুর বাংলা ক‌লে‌জে‌র ভি‌পি ছি‌লেন। শামী‌মের স্ত্রী জান্নাত আরা ফের‌দৌ‌সের বরাত দিয়ে বিষয়‌টি জানিয়ে‌ছেন বিএন‌পি চেয়ারপারস‌নের মি‌ডিয়া উইং‌য়ের সদস্য শামসু‌দ্দিন দিদার।
‌তি‌নি জানান, বুধবার রাত সা‌ড়ে ১১টার দিকে পরীবাগের বাসা থেকে মিরপুর থানার এস আই রা‌শেদ তাকে আটক ক‌রে নি‌য়ে যান। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হোসেন ভূঁইয়া।