ঢাকাWednesday , 12 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ পার্বত্য জেলায় বৃহস্পতি ও রোববার হরতাল

Link Copied!

Hortalচট্টগ্রাম প্রতিনিধি : তিন পার্বত্য জেলায় বৃহস্পতি ও রোববার হরতালের ডাক দিয়েছে পাঁচ বাঙালি সংগঠন।পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন জাতীয় সংসদে পাস এবং খাগড়াছড়ির আলুটিলায় বিশেষ পর্যটন জোন বাতিলের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
হরতালের সমর্থনে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
পৌর টাউন হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদ, খাগড়াছড়ি জেলা কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি কলেজ কমিটির সহ-সভাপতি মো. জাকারিয়া প্রমুখ।
বক্তারা পার্বত্য চট্টগ্রামের বৃহৎ জাতিগোষ্ঠির স্বার্থে হরতাল কর্মসূচি পালনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। এছাড়া বিশেষ পর্যটন জোন বাতিল করে সরকার পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রসরতাকে পিছিয়ে দিয়েছে বলে দাবি করেন বক্তারা। অবিলম্বে ষড়যন্ত্রমূলক পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল ও আলুটিলায় বিশেষ পর্যটন জোন স্থাপনের ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এবং রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতাল চলবে বলে জানিয়েছেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদ। হরতাল সমর্থিত পাঁচ বাঙালি সংগঠনগুলো হলো : পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, সমাধিকার ছাত্র আন্দোলন, পার্বত্য ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য গণপরিষদ।