ঢাকাWednesday , 12 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাথায় বাঁশ পড়ে একজনের মৃত্যু

Link Copied!

dmcনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারায় একটি নির্মাণাধীন ভবন থেকে মাথায় বাঁশ পড়ে মো. মাসুম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভাটারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. ইব্রাহিম জানান, সকালে ওই ব্যক্তি নির্মাণাধীন ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি শুকনা বাঁশ তার মাথায় পড়লে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকাৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।