ঢাকাWednesday , 12 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গি অর্থায়নের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

Arrestনিজস্ব প্রতিবেদক : জঙ্গি সংগঠন ‌`হামজা ব্রিগেডকে` অর্থ সহায়তার অভিযোগে ব্যবসায়ী এস এম মঞ্জুর এলাহীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব-৭ এর সদস্যরা।
বুধবার দুপুরে র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।
র‌্যাব-৭ এর কমান্ডিং অফিসার মিফতা উদ্দীন আহমেদ বলেন, মঞ্জুর এলাহী ২০১৪ সালে হামজা ব্রিগেডকে ইসলামী ব্যাংকের মাধ্যমে চার লাখ ২০ হাজার টাকা ও নগদ ৮০ হাজার টাকা অর্থ সহায়তা করেছিলেন। তিনি চট্টগ্রামের বাঁশখালীতে দায়ের করা ও হাটহাজারী মাদ্রাসার একটি মামলায় চার্জশিটভূক্ত আসামি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।