ঢাকাTuesday , 11 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগুনে একই পরিবারের ৫ জনের মৃত্যু

Link Copied!

FIREঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজন মারা গেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
মঙ্গলবার সকাল ৮টার দিকে পীরগঞ্জের জনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল খরেশ চন্দ্র (৪৫), স্ত্রী কেয়া রানী (৩৮), ছেলে নিলয় (১০), মেয়ে নাইস (১৫) ও কেয়ার বোন সন্ধ্যা রানী (৩৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শট-সার্কিট থেকে সৃষ্ট আগুন মুহূর্তের মধ্যে গোটা বাড়ির পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা পাঁচজন দগ্ধ হন। এ সময় স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পীরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দগ্ধদের উদ্ধার করে।
আগুনে দগ্ধ হয়ে দুজন ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিনজনকে গুরুতর দগ্ধ অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কতর্ব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় দগ্ধদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর নেওয়ার পথে তারা মারা যায়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।