ঢাকাMonday , 10 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

Link Copied!

railগাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদরে ট্রেনে কাটা পড়ে রনি মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কুপতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রনি মিয়া জেলার ফুলছড়ি উপজেলা সদরের তহা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুপতলা রেলগেট এলাকায় রেললাইন পারাপারের সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন রনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাইবান্ধা রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ি ইনচার্জ মজিবুর রহমান জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।