ঢাকাMonday , 10 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে যুবলীগ কর্মী খুন

Link Copied!

MARDERযশোর প্রতিনিধি : যশোর সদরের চুড়ামনকাটিতে প্রকাশ্যে গুলি করে এজাজ হোসেন নামে এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চুড়ামনকাটির ঝাউদিয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এজাজ ঝাউদিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে এজাজ চুড়ামনকাটি বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। সে ঝাউদিয়া রেলক্রসিংয়ে পৌঁছালে মোটরসাইকেলযোগে দুই দুর্বৃত্ত এসে তার মাথায় গুলি করে। হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আবদুর রশিদ জানান, এজাজের মাথার পেছন দিকে এক রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। স্থানীয়রা জানান, স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঘটনাটি ঘটেছে।
সর্বশেষ ইউপি নির্বাচনে এজাজ মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তার স্ত্রী সালেহা বেগম সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ছিলেন। গত বছর দুর্বৃত্তরা এজাজের বড় ভাই শহিদুল ইসলামকে কুপিয়ে হত্যা করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, এজাজ নামে একজনকে গুলি করে খুন করা হয়েছে বলে শুনে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। খুনিদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।