মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই পিকআপের যাত্রী। এর মধ্যে চারজনকে আশঙ্কাজনকভাবে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আহতরা সবাই পিকআপ ভ্যানযাত্রী। তারা সবাই মাওয়ায় মাছের আড়ত থেকে মাছ কিনে ঢাকার যাত্রাবাড়ী যাচ্ছিল।শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহেদুর রহমান জানান, বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা শুনে ঘটনাস্থলে যাচ্ছি।

