ঢাকাSunday , 9 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

Link Copied!

Songhorsho Bograকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আকাম উদ্দিন (৬৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
আজ রোববার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আকাম উদ্দিন ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামের মৃত আফতাব উদ্দিন বিশ্বাসের ছেলে।
ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গত ২৪ সেপ্টেম্বর সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ইমান আলী ও শাহাবুদ্দিন নামে দুজন নিহত হন। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১৯ জন আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আকাম উদ্দিনকে ওই দিন রাতেই রাজশাহী হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। আজ রোববার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।