ঢাকাSaturday , 8 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকার ওয়াদা বরখেলাপকারী

Link Copied!

DUDUনিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকার ওয়াদা বরখেলাপকারী।শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।শামসুজ্জামান দুদু বলেন, ‘ক্ষমতাসীন এই সরকার বিরোধী দলে থাকলে তাদের চেহারা এক রকম হয়, তখন তারা গণতন্ত্রকামী হয়। আর ক্ষমতায় গেলে তাদের চেহারা পাল্টে যায়, তখন তারা গণতন্ত্রকে হত্যা করে। এরা হলো ওয়াদা বরখেলাপকারী।’
দেশে কোনো হত্যা-নির্যাতনের বিচার হয় না মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, ‘এর আগেও কুমিল্লায় তনু, ঢাকায় রিশা, সাগর-রুনিসহ-অনেককেই হত্যা করা হয়েছে। কোনো হত্যাকাণ্ডের খুনিদের আজ পর্যন্ত বিচার করা হয়নি। জানি না সিলেটে খাদিজাকে নির্যাতনকারী বদরুলের কী হবে?’
১০ টাকা কেজি চাল দেওয়ার নামে সরকার স্টান্টবাজি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা কে এম রকিবুল ইসলাম রিপন, মুসলীম লীগের সাংগঠনিক সম্পাদক এস এইচ খান আছাদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন রাজু প্রমুখ বক্তব্য রাখেন।