ঢাকাThursday , 6 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের সম্ভ্রমকে অসম্মান করেছেন আ.লীগের নেত্রীরা

Link Copied!

alalনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নেত্রীরা সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী মুমূর্ষু খাদিজা বেগম নার্গিসের পাশে দাঁড়িয়ে নিষ্ঠুরভাবে সেলফি তুলে দেশের সম্ভ্রমকে অসম্মান করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণ-ঐক্য আয়োজিত খাদিজার ওপর হামলাকারী বদরুলের শাস্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, মুমূর্ষু রোগীর পাশে এভাবে ছবি তুলে দেশের মা-বোনের ইজ্জতকে অসম্মান করে বিকৃত রুচির পরিচয় দিয়েছে আওয়ামী লীগের নেত্রীরা।
আলাল বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা পেয়েছি। সভ্যতা যখন এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ তা টেনে পিছিয়ে দিচ্ছে। এই দেশে প্রথম আওয়ামী লীগ ধর্ষণের কালচার তৈরি করেছে। ১৯৭৩ সালের ফেব্রুয়ারি মাসে শহীদ মিনারের পাশে নারী নির্যাতন করে নারীলোভী দল আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রীর রাজনীতি থেকে অবসরের ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘তার রাজনীতি থেকে অবসরের ঘোষণায় আমরা আলহামদুলিল্লাহ বলি। তার এই সিদ্ধান্ত শারীরিক, মানসিকভাবে তাকে সুস্থ রাখবে। যদিও এর আগে তিনি এমন কথা দিয়েছিলেন। আশা করি, এবার কথা রাখবেন।’
আয়োজক সংগঠনের সভাপতি আরমান পলাশের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক সাইদুর রহমান তামান্না, শিক্ষকনেতা জাকির হোসেন, শরিফুল ইসলাম প্রমুখ।