ঢাকাThursday , 6 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফখরুলসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি পিছিয়েছে

Link Copied!

Fakhrulনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ শুনানি পিছিয়েছে। আগামী ৮ জানুয়ারি শুনানির জন্য আবার দিন ধার্য করেছেন আদালত।আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির নতুন এ দিন ধার্য করেন।
প্রসঙ্গত , ২০১৩ সালের ২ মার্চ রমনা থানার শান্তিবাগ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে ।
২০১৪ সালের ১৪ মে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আশফাক গাজী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।