ঢাকাWednesday , 5 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বদরুল ছাত্রলীগের কেউ নয়

Link Copied!

Hasan Mahmudনিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলাকারী বদরুল আলম ছাত্রলীগের কেউ নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। বুধবার দুপুরে প্রেসক্লাবের হলরুমে শিক্ষা দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নার্গিসকে কোপানোর দায়ে যাকে অভিযুক্ত করা হয়েছে তিনি বহু আগে থেকে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত। হামলাকারী যে-ই হোক না কেন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।
হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সব সময় ছাত্রদের হাতে বই তুলে দেয়, অস্ত্র নয়। ছাত্রদের হাতে অস্ত্র দেওয়ার রাজনীতি করে বিএনপি।
রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তাদের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, তাদের আন্দোলন বিজ্ঞাননির্ভর নয়; জ্যোতিষীবিদ্যা-নির্ভর।
তিনি বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে অযথা বিরোধিতা না করে সরকারকে পরামর্শ দিন। রামপাল সরকারের একার নয়। এটি বিএনপি, আওয়ামী লীগ সবার। কিন্তু আপনাদের আন্দোলন দেখে মনে হয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি।’
স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাজাহান আলম সাজু, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সুজিত রায় নন্দী প্রমুখ।