ঢাকাWednesday , 5 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউপি-পৌরসভায় আ.লীগের প্রার্থী ঘোষণা

Link Copied!

A.Legueনিজস্ব প্রতিবেদক : আসন্ন নির্বাচনের জন্য আওয়ামী লীগ ৭৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) এবং ২টি পৌরসভায় তাদের মনোনীত প্রার্থী ঘোষণা করেছে।
দলীয় প্রধান শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাতে প্রার্থীদের এ তালিকা ঘোষণা করেন দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম প্রমুখ।
আবদুস সোবহান গোলাপ বলেন, গতকাল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় সভাপতি শেখ হাসিনা এই প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেন।
আগামী ৩১ অক্টোবর ৭৯টি ইউপিতে এবং ২টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।