
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দের সাথে প্রশিক্ষণার্থীরা
নিজস্ব প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আইসিটি মোবাইল ভ্যানে এক মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ প্রকল্পের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কার্যক্রম দেশব্যাপী চলমান রয়েছে। এ কার্যক্রমের আওতায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ ৭টি মোবাইল ভ্যানে উপজেলা পর্যায়ে যুব ও যুব নারীদের কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
লোহাগড়া (নড়াইল) : লোহাগড়া উপজেলায় গত ২ অক্টোবর প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমান্ড ইউনিটের কমান্ডার ফকির মো. মফিজুল হক এবং কেন্দ্রীয় সমবায় সমিতি লি.-এর চেয়ারম্যান খান মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (নড়াইল) এ.এম. সাইফুল আনাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হেলাল উদ্দিনসহ কোর্সের প্রশিক্ষক মো. মোজাফফর হোসেন ও সহকারি প্রশিক্ষক রূপালী বিশ্বাসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রামগতি (লক্ষ্মীপুর) : রামগতি উপজেলায় গত ১ অক্টোবর প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়াম্যান আব্দুল ওয়াহেদ, বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (লক্ষ্মীপুর) প্রজেষ কুমার সাহা এবং উপজেলার মেয়র এম মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম সফি কামাল। কোর্সের প্রশিক্ষক জবিউল পারভেজ দিলদার ও সহকারি প্রশিক্ষক আলমগীরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

