ঢাকাSunday , 2 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের মধুপুরে মোবাইল ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Link Copied!

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করছেন মধুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করছেন মধুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি : দেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ প্রকল্প। প্রকল্পটির তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ ৭টি মোবাইল ভ্যানে উপজেলা পর্যায়ে যুব ও যুব নারীদের কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
এর ধারাবাহিকতায় আজ ২ অক্টোবর টাঙ্গাইলের মধুপুরে এক মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (টাঙ্গাইল) আজিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুরের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ছরোয়ার আলম খান আবু, প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম।

রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা প্রশিক্ষণার্থী মৃদুলা আক্তারের হাতে প্রশিক্ষণ কোর্সের সনদপত্র তুলে দিচ্ছেন

রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা প্রশিক্ষণার্থী মৃদুলা আক্তারের হাতে প্রশিক্ষণ কোর্সের সনদপত্র তুলে দিচ্ছেন

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলায় সনদপত্র বিতরণ : এদিকে, গত ২৯ সেপ্টেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাসব্যাপী মোবাইল ভ্যানে আইসিটি প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অধিপ্তরের উপ-পরিচালক (রাজবাড়ী) গৌতম চন্দ্র দে, উপজেলা ভাইস-চেয়ারম্যান হারুন-অর-রশিদ মানিক এবং উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান খোদেজা বেগম। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষকরা।