ঢাকাSunday , 25 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর স্বপ্নেই মধ্যম আয়ের বাংলাদেশ

Link Copied!

Ashrafনিজস্ব প্রতিবেদক : ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্নের ধারাবাহিক বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।’
রোববার দুপুরে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের ৬৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সুযোগ্য ও বিচক্ষণ রাজনৈতিক নেতৃত্বে দক্ষ ও দেশপ্রেমিক সরকারি কর্মচারী এবং আপামর জনগণ এ কৃতিত্বের অংশীদার।
দেশে জ্ঞানভিত্তিক গতিশীল দক্ষ সেবাধর্মী সিভিল সার্ভিস প্রতিষ্ঠায় বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কাঙ্খিত ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর আ ল ম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ আরো অনেকে।
প্রসঙ্গত, ছয়মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৫টি ক্যাডারের (জুডিশিয়াল সার্ভিসের ৩৮ জন কর্মকর্তা ও বিপিএটিসির ৪ জন কর্মকর্তাসহ) মোট ৩২০ জন মাঠপর্যায়ের নবীন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। যার মধ্যে ৮৩ জন নারী প্রশিক্ষণার্থী রয়েছেন।