ঢাকাSaturday , 24 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএফএ’র প্রয়াত ৩ সদস্যের পরিবারের নিকট গ্রুপ বীমার চেক হস্তান্তর

Link Copied!

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)’র প্রয়াত সদস্য নাটোরের সিদ্দিকুর রহমান শাহ’র স্ত্রী ও ছেলের হাতে গ্রুপ বীমার চেক তুলে দিচ্ছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন এমপি

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)’র প্রয়াত সদস্য নাটোরের সিদ্দিকুর রহমান শাহ’র স্ত্রী ও ছেলের হাতে গ্রুপ বীমার চেক তুলে দিচ্ছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন এমপি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)’র ফেনী, বগুড়া ও নাটোর জেলার ৩ জন সম্মানিত সদস্যের মৃত্যুতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গ্রুপ জীবন বীমার আওতায় প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনস্থ আল রাজী ভবনে বিএফএ’র কনফারেন্স রুমে  বিএফএ’র সদস্য প্রয়াত শামিমা ইসলাম, বিজয় কান্তি পাল এবং সিদ্দিকুর রহমান শাহ’র স্ত্রী-পুত্রের হাতে বীমার চেক তুলে দেন বিএফএ’র চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন এমপি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)’র চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল এবং সংস্থাটির পরিচালক (বাণিজ্যিক) আব্দুল হাই।
বিএফএ সূত্র জানায়, গত ২২ জুলাই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারের মের্সাস সৈকত এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী শামিমা ইসলাম, ১৬ জুলাই ফেনীর ফুলগাজী উপজেলাস্থ বৈরাগপুরের এস.বি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী বিজয় কান্তি পাল এবং ২৮  আগস্ট নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড়ের মের্সাস সিদ্দিকুর রহমান শাহ-এর স্বত্ত্বাধিকারী সিদ্দিকুর রহমান শাহ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তারা তিনজনই বিএফএ’র সম্মানিত সদস্য।
অনুষ্ঠানে বিএফএ’র পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান, পরিচালক ও উপদেষ্টাবৃন্দ, আইএফডিসি বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ইশরাত জাহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।