ঢাকাSaturday , 24 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসি নিয়ে সমালোচনার অধিকার বিএনপির নেই

Link Copied!

hanif-1নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে সমালোচনা করার অধিকার বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।শনিবার রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি সফল গণসংবর্ধনা দেওয়ার লক্ষ্যে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
সভায় বিএনপি-জামায়াত জোটের প্রতি ইঙ্গিত করে মাহবুব-উল আলম হানিফ বলেন, যারা ক্ষমতায় থাকাকালে আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করেছে, নির্বাচন কমিশন গঠন নিয়ে সমালোচনা করার অধিকার তাদের নেই। নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতি সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্বচ্ছভাবে সবার সঙ্গে কথা বলে পরবর্তী কমিশন গঠন করবেন।
তিনি আরো বলেন, সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই, চক্রান্ত চলছে। সরকারের পতন ঘটাতে বিএনপি এবং জামায়াত এখনো তৎপর। প্রতিকূলতা এবং বার বার ষড়যন্ত্র মোকাবিলা করে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছেন শেখ হাসিনা।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান খান কামাল, সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।