ঢাকাSaturday , 24 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপাল চুক্তি বাতিলের দাবি ন্যাপের

Link Copied!

Napনিজস্ব প্রতিবেদক : রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে সুন্দরবন ও সেখানকার জীববৈচিত্র্যের ‘ব্যাপক ক্ষতি হবে’ দাবি করে এই চুক্তি বাতিলের আহ্বান জানানো হয়েছে। ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এ আহ্বান জানিয়েছে।
দলটির মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, ‘সরকারের উচিত স্বার্থান্বের্ষী মহল দ্বারা পরিচালিত না হয়ে ও একগুঁয়েমি পরিহার করে নির্মোহ অনুসন্ধানের মাধ্যমে রামপাল প্রকল্প চুক্তি বাতিল করা।’ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশের স্বার্থবিরোধী রামপাল চুক্তি বাতিল ও সুন্দরবন রক্ষার’ দাবিতে দলটির ঢাকা মহানগর শাখা আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
ইউনেসকো রিপোর্ট, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও প্রবল জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে রামপাল প্রকল্প বাতিল করার দাবি জানান গোলাম মোস্তফা।
তিনি বলেন, ‘দেশের অর্থনীতি ও পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর এবং স্বার্থবিরোধী রামপাল চুক্তিতে জনগণের সম্মতি না থাকলেও সুন্দরবন ধ্বংস করে সরকার ভারতের স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে। দেশি-বিদেশি শোষকদের ষড়যন্ত্রে বাংলাদেশের ফুসফুস সুন্দরবন চরম হুমকির মুখে। রামপাল চুক্তি বাস্তবায়নে দেশের পরিবেশ হুমকির মুখে পড়বে। প্রকৃতির মহাপ্রাণ সুন্দরবনকে রক্ষা করতে হবে।’
তিনি আরো বলেন, ‘দেশের মানুষ যখন জঙ্গি হামলায় আতঙ্কিত তখনই চুপিসারে জনগণের মতামত ছাড়াই এ চুক্তি করা হয়েছে। গণবিরোধী এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। দেশের প্রকৃতির প্রাণ সুন্দবনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’
বিএনপি জোটের এই নেতা বলেন, ‘বিদ্যুৎ প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেছেন, আন্দোলনকারীদের বক্তব্যের সঙ্গে ইউনেসকোর বক্তব্য মিলে যায়। এর কারণ একটাই, বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত, নির্মোহ যুক্তিনিষ্ঠ বিশ্লেষণ করলে বক্তব্য অভিন্ন হতে বাধ্য।’
ন্যাপ নগর সদস্যসচিব মো. শহীদুননবী ডাবলুর সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, অ্যাডভোকেট আবেদ রাজা, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, এনডিপির যুগ্ম মহাসচিব মো. শামসুল আলম, ন্যাপ সম্পাদক মো. কামাল ভূঁইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর যুগ্ম আহ্বায়ক প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম, নারীনেত্রী বাসন্তী বরুয়া বাবলী, শ্রমিকনেতা আবদুল্লাহ আল কাউছারী, নীলফামারী জেলা সদস্য মো. রেজাউল ইসলাম প্রমুখ।