ঢাকাTuesday , 20 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত থেকে বাংলাদেশে আসবে আফগানিস্তান

Link Copied!

Afghan Teamস্পোর্টস ডেস্ক : ৩টি ওয়ানডে খেলতে আগামী ২১ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। মিরপুর শের-ই-বাংলায় আগামী ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রি। শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিতে গত ৫ সেপ্টেম্বর থেকে ভারতে দুই সপ্তাহের ক্যাম্প করছে আফগানিস্তান ক্রিকেট দল। ২৩ ক্রিকেটারকে নিয়ে ভারতে ক্যাম্প করেছে আফগানিস্তান। সেখান থেকেই বুধবার বিকেলে বাংলাদেশে আসবে আফগানিস্তান দল।
হজ্জ্ব পালনের জন্য শুরুর দিকে ক্যাম্পে ছিলেন না দলটির অধিনায়ক আজহার স্টানিকজাই, মোহাম্মদ শাহজাদ ও রহমাত শাহ। ঈদের পর দ্বিতীয় পর্বে ক্যাম্পে যোগ দেন তারা।
ভারত থেকে সরাসরি বাংলাদেশে আসবে দলটি। জেট এয়ারওয়েজের ফ্লাইটে ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে দলটির।
২৬ স্কোয়াড নিয়ে ক্যাম্প করলেও সিরিজের জন্য মূল স্কোয়াড এখনও ঘোষণা করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মূল ম্যাচে মাঠে নামার আগে ২৩ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।