ঢাকাTuesday , 20 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বর্ষসেরার পুরস্কার পেলেন ব্রাভো

Link Copied!

bravoস্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো ত্রিনিদাদ এন্ড টেবাগো ক্রিকেট বোর্ডের (টিটিসিবি) বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। শনিবার টিটিসিবি’র ৬০তম বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে।ওয়েস্ট ইন্ডিজের ন্যাশনাল এনার্জি স্কিল সেন্টারে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মিডলঅর্ডার ব্যাটসম্যান ব্রাভোর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে গত বছরের পারফরম্যান্সের উপর ভিত্তি করে ব্রাভোকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।শুক্রবার পাকিস্তানের বিপক্ষে সিরিজে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশে বিমানে উঠবে ওয়েস্ট ইন্ডিজ দল। এর আগেই উদযাপনের জন্য ভালো একটি উপলক্ষ্য পেলেন ব্রাভো।
এছাড়া এভিন লুইস বর্ষসেরা সিনিয়র ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আর বর্ষসেরা ক্রিকেট ক্লাব নির্বাচিত হয়েছে ‘কুইন্স পার্ক ক্রিকেট ক্লাব’ ।