ঢাকাMonday , 19 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে মঈন আলীর সমীহ

Link Copied!

moyen-aliস্পোর্টস ডেস্ক : ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। এই সফরের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের মতো দলের জন্য ভারতীয় উপমহাদেশে খেলাটা সব সময়ই কঠিন। সেটা স্বীকার করে নিয়েছেন ইংল্যান্ড দলের অলরাউন্ডার মঈন আলী।
পাশাপাশি তিনি সমীহ করেছেন বাংলাদেশ দলকে। কারণ, ২০১৫ বিশ্বকাপে তাদের হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।
সেই স্মৃতিচারণ করে মঈন আলী বলেন, ‘বাংলাদেশের বিপক্ষের সিরিজটা কঠিন হবে। কারণ, তারা তাদের সেরাটা দিয়ে নিজেদের প্রমাণ করতে চাইবে। বাংলাদেশ দলকে আমরা সমীহ করছি। অস্ট্রেলিয়ায় তারা আমাদের হারিয়েছিল। আমরা জানি তারা ভালো কিছু করতে পারে। তবে বর্তমানে আমাদের যে দলটি রয়েছে সেটি সম্পূর্ণ ভিন্ন একটি দল। আসলে ভিন্ন মহাদেশে খেলাটা কঠিন। তবে আমি মনে করি আমরা এমনই একটি দল যারা দিনকে দিন ভালো করছে এবং যেখানেই যাই না কেন আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারব। তাই এই সফর নিয়ে আমরা সত্যিই বেশ উদ্দীপ্ত।’