ঢাকাSunday , 18 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

Link Copied!

rajshahiরাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন রোববার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন এ তথ্য জানান।
আসলাম হোসেন জানান, আবেদনকারীর যোগ্যতা শিথিল করা হয়েছে। মানবিক থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। যা আগে ছিল ৭.৫০। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে। যা আগে ছিল ৮.০০। আর বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে। যা আগে ছিল ৮.৫০।
তিনি আরো জানান, এবার ভর্তির আবেদন ফি-তে কিছু পরিবর্তন আনা হয়েছে। বি ইউনিটে ৩৩০ টাকা দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে, যা আগে ছিল ৩০০টাকা; সি ইউনিটে ৭১৫ টাকা, আগে ছিল ৭০০ টাকা; ডি ইউনিটে ৫৫০ টাকা, আগে ছিল ৫০০ টাকা; ই ইউনিটে ৮২৫ টাকা, আগে ছিল ৮০০টাকা; এফ ইউনিটে ৬০৫ টাকা, আগে ছিল ৫৫০ টাকা এবং এইচ ইউনিটে ৫৫০ টাকা, আগে ছিল ৫০০ টাকা। এ, জি ও আই ইউনিটে ফি অপবির্তিত রয়েছে।
মোট নয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে। শুধু ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।