ঢাকাSunday , 18 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন

Link Copied!

bayernস্পোর্টস ডেস্ক : জার্মান বুন্দেসলিগায় মৌসুমের তৃতীয় ম্যাচে মাঠে নেমে জয় অব্যাহত রেখেছে বায়ার্ন মিউনিখ। শনিবার ইনগোলসটাডের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ধরে রেখেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল বায়ার্ন। ম্যাচের ৮ মিনিটেই ইনগোলসটাডের লিজকানো গোল করে স্বাগতিক দর্শকদের স্তব্দ করে দেন।
তবে, ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি বায়ার্ন। ম্যাচের ১২ মিনিটে দারুণ ফর্মে থাকা রবার্ট লেভানোডফস্কি গোল করে দলকে সমতায় ফেরান (১-১)। পোলিশ এই তারকার গোলে ফ্রাঙ্ক রিবেরির অবদান ছিল।
চেনা মাঠে সমতায় ফেরার পর সফরকারীদের আর দাঁড়াতে দেয়নি বায়ার্ন। ম্যাচের ৫০ মিনিটে জাবি অলোনসো গোল করে ২-১ ব্যবধানে বায়ার্নকে এগিয়ে দেন। এ গোলেও সহায়তা করেন ফরাসি তারকা রিবেরি।
ম্যাচের ৮৪ মিনিটে ইনগোলসটাডের জালে তৃতীয় গোলটি করেন রাফিনহা। দলের প্রথম দুই গোলের পর ব্রাজিলিয়ান এ তারকাকে গোল করতে সহায়তা করেন রিবেরি। এ জয়ের পর ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।
এ জয়ের ফলে তিন ম্যাচের তিনটিতে জিতে মোট ৯ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বায়ার্ন।